ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন আজাহার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ২৩ নভেম্বর ২০২৩
সাতক্ষীরায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন আজাহার
ফাইল ছবি

সাতক্ষীরা পুলিশ লাইন্সে সদ্য যোগদানকারী এক এসআই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে পুলিশ পুলিশ লাইন্সের ব্যারাকের দোতালায় একটি ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আত্মহননকারী এসআইয়ের নাম মো. আজাহার আলী। তিনি যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে তিনি সাতক্ষীরা পুলিশ লাইন্সে যোগদান করেন।

সাতক্ষীরা পুলিশ লাইন্সের আরও লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

Advertisement

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!