ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ২৫ নভেম্বর ২০২৩
কিশোরগঞ্জে ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জ সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৪শ’ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মো. রাজিব মিয়া (২৭) কিশোরগঞ্জ সদর উপজেলার করমূলী বাজার এলাকার মৃত নুর ইসলামের ছেলে।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শনিবার ভোরে কিশোরগঞ্জ উপজেলার মনিপুরঘাট এলাকায় গোপন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় রাজিব মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার নিকট হতে ৪শ’ ইয়াবা উদ্ধার করা হয়। পরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!