ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ২৫ নভেম্বর ২০২৩
আখাউড়ায় গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার
গাঁজাসহ গ্রেফতারকৃতরা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত হলেন- আখাউড়া পৌরশহরের খালাজোড়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মিয়া এবং তার ছেলে বাদশা মিয়া।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় দুই কেজি গাঁজাসহ আব্দুর রশিদ মিয়া এবং তার ছেলে বাদশা মিয়া গ্রেফতার করা হয়।

Advertisement

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া আব্দুর রশিদের বিরুদ্ধে আগের চারটি এবং বাদশা মিয়ার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!