[ দেশজুড়ে ]
রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, নতুন ভর্তি ২৭
ফাইল ছবি
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে রামেক হাসপাতালে চলতি বছরে ৩৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
মারা যাওয়া ব্যক্তির নাম মাসুদ রানা (৪৫)। তিনি কুষ্টিয়া সদর থানা এলাকার শহিদুল ইসলামের ছেলে। গত ২০ নভেম্বর বিকেল সোয়া ৪টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই রোববার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে আরো ১০৬ জন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি আছেন। একজন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!