[ দেশজুড়ে ]
প্রতিবেশীর লাশ দেখতে এসে প্রাণ গেল গৃহবধূর
ফাইল ছবি
রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহননকারী গৃহবধূর লাশ দেখতে এসে প্রতিবেশী আরেক গৃহবধূ স্ট্রোক করে মারা গেছেন।
সোমবার দুপুরে উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গলায় ফাঁস দিয়ে আত্মহননকারী গৃহবধূর নাম সেলিনা বেগম (৪৩)। আর স্ট্রোক করে মারা যাওয়া গৃহবধূর নাম ফাতেমা বেগম (৫০)।
.png)
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সেলিনা স্বামী পরিত্যক্তা নারী। তিনি দুই সন্তান নিয়ে থাকতেন। পারিবারিক কলহের জেরে বেলা ১১টার দিকে ছোট ছেলে রবিনের শয়ন ঘরে সবার অগোচরে গলায় ফাঁস দেন তিনি। পরে সেই লাশ দেখতে যান ফাতেমা বেগম (৫০)। লাশ দেখে স্ট্রোক করেন তিনি। পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি নাজমুল হক জানান, একজন গলায় ফাঁস দিয়ে ও অন্যজন লাশ দেখতে এসে স্ট্রোক করে মারা গেছেন। আত্মহননকারী নারীর পরিবারের অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!