শনিবার সন্ধ্যায় পবা উপজেলার নওহাটা এলাকার জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় একটি বাস নওগাঁ থেকে রাজশাহী আসছিল। আর রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন ঐ মোটরসাইকেল আরোহী। পথে নওহাটা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত।
.png)
রামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুকুল হোসেন জানান, সন্ধ্যায় লাশটি হাসপাতালে আনা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।