[ দেশজুড়ে ]
বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ১
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কায় মোহাম্মদ ইসমাইল নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল ঢাকার ডেমরার পূর্ব বসনগর এলাকার সেকান্দর আলীর ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, চট্টগ্রামমুখী সেন্টমার্টিন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে একজন নিহত ও আরো তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
.png)
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই শাহ আলম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!