[ রাজধানী ]
লেগুনায় বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪
ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় আবুল হোসেন নামে আরো এক লেগুনাযাত্রী মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় নিহত বেড়ে ৪ জন হলো।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডেমরা থানার ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ জন হলো। এর আগে তিনজন মারা গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!