বুধবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাটের জাসিম কনভেনশন হলের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিলুয়ারা বেগম দোহাজারী পৌরসভা ১ নম্বর ওয়ার্ড চাগাচর এলাকার দিনমজুর মোহাম্মদ হোসেনের স্ত্রী।
জানা গেছে, বুধবার সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির টয়লেটে যান দিলুয়ারা বেগম। এ সময় দোহাজারী থেকে খাঁনহাটগামী একটি যাত্রীবাহী লেগুনা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ির রান্নাঘর ও টয়লেটের ওপরে গিয়ে পড়ে। এতে টয়লেটে থাকা দিলুয়ারা বেগমকে চাপা পড়েন। গুরুতর আহত
অবস্থায় দিলুয়ারাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, লেগুনাটি জব্দ রয়েছে। তবে পালিয়েছেন চালক। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)