যাত্রাবাড়ীর শনির আখড়া ব্রিজ থেকে শুক্রবার বিকালে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- যাত্রাবাড়ী থানাধীন মৃধাবাড়ী-শনির আখরা এলাকার কামাল (৩৭) ও কদতলী-শনির আখরা এলাকার মো. রাসেল মাতুব্বর (৩৮)।
.png)
ডেমরার সুলতানা কামাল সেতুতে গত ৮ অক্টোবর বিকালে কয়েকজন ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে ঐ ডাকাতির ঘটনা ঘটায়। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় তারা সংঘবদ্ধভাবে ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধ করে আসছিলেন।
ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ছিনতাই ও ডাকাতি করাই গ্রেফতারদের পেশা। কামাল ও রাসেলের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানাসহ দেশের বিভিন্ন জেলা পর্যায়ের থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে লুট করা টাকা ও ডাকাত দলের অন্য সদস্যদের সম্পর্কে জানা যাবে।