[ রাজধানী ]
ডেমরায় ক্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৪
ফাইল ফটো
রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনের ক্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে চারজন হয়েছে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এর আগে, শনিবার দুপুর আড়াইটার দিকে ডেমরার সানারপাড় এলাকায় একটি সাততলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় ক্রেনের তার ছিঁড়ে নিচে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। তারা হলেন- মিজান, মোস্তফা ও জাফর।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, নির্মাণাধীন ভবনটির নিচে শ্রমিকরা কাজ করছিলেন। ঐ সময় মালামাল উপরে তুলতে গেলে ক্রেনের তার ছিঁড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেয়া হলে আহত একজন মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!