ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৬, ৪ জুন ২০২৩
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
সেনবাগ থানা। ফাইল ফটো

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মো. নুর হোসেন নামে আরো এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন।  

মৃত দুইজন হলেন উপজেলার চিলাদি গ্রামের উদানিয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে মো. রিপন ও পাঁচতুপা গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু বকরের ছেলে মো. নাছির উদ্দিন।  

রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের চিলাদি উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  

Advertisement

জানা যায়, রোববার সন্ধ্যার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউপির চিলাদি উত্তর পাড়ায় আবু সওদাগরের বাড়ির সামনে আবুল খায়ের নামে এক ব্যক্তির দোকান নির্মাণের জন্য পিলার পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। সে সময় লম্বা একটি লোহার রড ঘুরিয়ে পিলারে বসাচ্ছিলেন রাজমিস্ত্রী রিপন ও নাছির। তখন ওপরে থাকা একটি বৈদ্যুতিক তারের সঙ্গে রডটি লেগে যায়। এতে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটায়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।   

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!