ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মগবাজারে বাসের ধাক্কায় নিহত বেড়ে ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৮, ৭ নভেম্বর ২০২৩
মগবাজারে বাসের ধাক্কায় নিহত বেড়ে ২
ফাইল ফটো

রাজধানী মগবাজার ওয়্যারলেস গেটে মনজিল পরিবহনের বাসের ধাক্কায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে ঐ ঘটনায় নিহত বেড়ে ২ জনে দাঁড়াল।

নিহত শাহজালাল মন্টু ফরিদপুরের চরভদ্রাসন থানার মৌলভীর চর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এর আগে, সোমবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কার ঘটনায় বাইক আরোহী আয়নাল হাওলাদার দুর্ঘটনাস্থলেই নিহত হন। তার স্ত্রী সেলিনা বেগম মগবাজার কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আহত আরো কয়েকজন বিভিন্ন হাসপাতালে ভর্তি।

রমনা থানার এসআই মো. সাইদুল হক বলেন, মগবাজার ওয়্যারলেস গেটে মনজিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে চলন্ত ভ্যান-রিকশায় ধাক্কা ও পথচারীদের চাপা দেয়। বাসটি মগবাজার ফ্লাইওভার থেকে নেমে মৌচাকের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর পরই বাসটি জব্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!