মঙ্গলবার দুপুরে পৌরশহরের ফজলুল উলুম কারিমিয়া মাদরাসায় ২০ জন শিক্ষার্থীর মাঝে এ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার মোহ্তামিম হাফেজ মাওলানা জাকারিয়া, হাফেজ মাওলানা আলী ওসমান, মাওলানা রিয়াজুল ইসলাম, মো. মাঝহারুল ইসলাম, মো. আব্দুল হক, মো. এনামুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
.png)
তারা মিয়া বলেন, দীর্ঘ ৯ বছর ধরে রিকশা চালিয়ে উপার্জিত অর্থ থেকে প্রায় প্রতি মাসেই কিছু কিছু টাকা জমিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে আসছি। এবার মাদরাসায় হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিয়েছি।
তিনি আরো বলেন, ছোটবেলায় টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি, তাই প্রতি মাসেই দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করেন তিনি। এভাবে সুবিধাবঞ্চিতদের সহায়তা করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান রিকশাচালক তারা মিয়া।