সোমবার বিকেলে মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটায় বাসটি।
নিহত আয়নাল হাওলাদার ঢাকার দোহার এলাকার মধুর চরের বাসিন্দা।
.png)
রমনা থানার ওসি আবুল হোসেন বলেন, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে নামার সময় মনজিল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ভ্যান, রিকশা, পথচারীসহ অন্য পরিবহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক রিকশা আরোহী নিহত হন। গুরুতর অবস্থায় আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৫ জনকে স্থানীয় কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, আহতদের কারো হাত, কারো পা ভেঙেছে। কেউ শারীরিকভাবে মারাত্মক আহত হয়েছেন। ঘটনার পর চালক-হেলপার পালিয়ে যান। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি হেফাজতে নেয়।