ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ৩ নভেম্বর ২০২৩
দিনাজপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত
প্রতীকী ছবি

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্বাস আলী নামের এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর-পার্বতীপুর সড়কের বেকিপুল বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস আলী চিরিরবন্দর উপজেলার বড়গ্রাম গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। 

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, উপজেলার বেকিপুল বাজারে দিনাজপুরগামী যাত্রীবাহী বাস একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে পথচারী আব্বাস আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। দুর্ঘটনাকবলিত বাসসহ চালককে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!