[ দেশজুড়ে ]
মান্দায় পুলিশি অভিযানে গ্রেফতার ৮
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ও মাদকসহ বিভিন্ন মামলার ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন, মাদক মামলার আসামি টিটিহারী গ্রামের মৃত আকবর আলীর ছেলে আলমগীর হোসেন (৩০) ও বান্দাইপুর গ্রামের সিরাজ প্রামানিকের ছেলে মিজানুর রহমান প্রামানিক (৩২), নিয়মিত মামলার আসামি কাঞ্চন স্লুইজ গেট এলাকার মজিবর রহমানের ছেলে মোশারফ হোসেন (৩৯), ছোটমুল্লুক গ্রামের মৃত আজিমুদ্দিন প্রামানিকের ছেলে শমসের আলী (৫০) ও রুয়াই গ্রামের মৃত জফের আলীর ছেলে মোস্তফা (৪৫), গ্রেফতারি পরোয়ানামূলে গঙ্গারামপুর গ্রামের এমদাদুল হকের স্ত্রী নাছিমা বেগম (৪০), ভারশোঁ ঋষিপাড়া গ্রামের বিমলের ছেলে নয়ন এবং চকরাজাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে নজরুল ইসলাম (৪০)।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মান্দা
লিংক সফলভাবে কপি হয়েছে!