মান্দায় ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত
নওগাঁর মান্দা উপজেলায় মিনি ট্রাকের ধাক্কায় আজিজুল হক নামে এক অটোচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক নওগাঁ সদর উপজেলার হাপানিয়া-চকগৌরী এলাকার বাসিন্দা।
মান্দা উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল দেওয়ান জানান, দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে অটোরিকশা দাঁড় করিয়ে গাড়ির ব্যাটারির সঙ্গে তার জোড়া দিচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে বিষয়টি মান্দা থানা এবং ফায়ার সার্ভিসের কর্মীদের জানান স্থানীয়রা। পরে তারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।
.png)
মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার নুরুন্নবী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।