[ দেশজুড়ে ]
মান্দায় ১১ মামলার সাজা ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর মান্দায় তোতা মিয়া নামে এক সাজা ও পরোয়ানাভুক্ত ১১টি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তোতা মিয়া উপজেলার ভালাইন ইউনিয়নের গাংতা গ্রামের মজিবর রহমানের ছেলে।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, তোতা মিয়া চেক ডিজঅনার ও অর্থ প্রতারণার ১১টি মামলার আসামি। এর মধ্যে চারটি মামলায় আদালত তাকে সাজা প্রদান করেন এবং অন্য মামলাগুলোতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
.png)
তিনি আরো বলেন, তোতা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে মান্দা থানার এসআই সামছুর রহমান ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!