শুক্রবার দুপুরে পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে মুরাদ হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর কারিগর পাড়া গ্রামের সাদেক আলী কারিগরের ছেলে।
রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মুরাদ নিজের বাবাকে খুনের দায়ে গ্রেফতার হয়েছিলেন। এরপর রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। একমাস আগে তিনি জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসেন। এরপর মুরাদ তার স্ত্রী শিলা বেগমকে পৈতৃক সূত্রে পাওয়া ১০ কাঠা জমি বিক্রি করে সেই টাকা তাকে দিতে চাপ দেন। কিন্তু শিলা সেই জমি বিক্রি করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে মুরাদ তার স্ত্রী শিলাকে প্রায়ই মারধর করতেন। গত ২৭ সেপ্টেম্বর ভোরে মুরাদ তার স্ত্রী শিলাকে নিজ শয়নকক্ষে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মরদেহ বাড়ির আঙিনায় ফেলে রেখে পালিয়ে যান।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম আরো জানান, ১৫ বছর আগে শিলার সঙ্গে মুরাদের বিয়ে হয়েছিল। তাদের ঘরে দুই ছেলে সন্তান রয়েছে। এ হত্যাকাণ্ডের পর শিলার ভাই দুলাল হোসেন বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর রাজশাহীর চারঘাট থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ মুরাদকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে।