ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে আরসা সন্ত্রাসীসহ গ্রেফতার ৪

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৬, ২৯ সেপ্টেম্বর ২০২৩
টেকনাফে আরসা সন্ত্রাসীসহ গ্রেফতার ৪
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছাসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারে র‌্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফের হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফের ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাফিজ আহমেদের ছেলে আরসার শীর্ষ কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছা, ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বদি আলমের ছেলে আরসার অন্যতম কমান্ডার শামছুল আলম প্রকাশ মাস্টার শামসু, কক্সবাজার শহরের জাফর আলমের ছেলে মো. শফিক ও আবদুস সালামের ছেলে মো. সিরাজ।

Advertisement

কমান্ডার খন্দকার আল মঈন জানান, টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছা, আরসার আরেক সন্ত্রাসী ও তাদের সহযোগীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের আস্তানা থেকে প্রায় ৫০ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন গ্রেফতারকৃতরা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!