[ দেশজুড়ে ]
উখিয়ায় ২৯ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া উপজেলায় যানবাহনে তল্লাশি চালিয়ে ২৯ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
এর আগে, শনিবার (১৬ সেপ্টেম্বর) উখিয়া কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
.png)
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সড়কপথে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। এমন খবর পেয়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ২৯ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানান, তারা দোকান ও হোটেলে চাকরি এবং বিভিন্ন বাড়িতে মজুরি কাজ করতে ক্যাম্প থেকে বের হয়েছিলেন।
তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!