[ দেশজুড়ে ]
উখিয়ায় গুলিসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা দোস্ত মোহাম্মদ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দোস্ত মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৫ব্লক এলাকায় অভিযান চালানো হয়। আটককৃত দোস্ত মোহাম্মদ উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা দীল মোহাম্মদের ছেলে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আটক রোহিঙ্গার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
.png)
৮ এপিবিএন এর সহকারী অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি বলেন, গুলিসহ আটক রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!