ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে পাচারকালে ৩২ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৬, ১৫ আগস্ট ২০২৩
কক্সবাজারে পাচারকালে ৩২ রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে ক্যাম্প থেকে পাচারের সময় ৩২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় জয়নাল নামে এক দালালকে গ্রেফতার করা হয়। রোববার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিনুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৫ জন শিশু, ১০ জন নারী এবং ৮ জন পুরুষ রয়েছেন। এসব রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

Advertisement

পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিনুল ইসলাম জানান, কক্সবাজার বাস টার্মিনালে একটি পরিবহনের কাউন্টারের সামনে পাচারের জন্য কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে; এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে কয়েকজন দালাল পালিয়ে গেলেও জয়নাল নামে একজনকে গ্রেফতার করা হয়। আটক দালালের বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!