ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ৯ আগস্ট ২০২৩
মাদক মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড 
ফাইল ফটো

কক্সবাজারে মাদক মামলায় সৈয়দুল ইসলাম নামে এক রোহিঙ্গার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে শুনানি শেষে এ রায় ঘোষণা দেন জেলা জজ আদালতের বিচারক মো. ইসমাইল। দণ্ডপ্রাপ্ত সৈয়দুল ইসলাম টেকনাফের ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৩ এর মৃত ইব্রাহিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। 

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী দীলিপ কুমার ধর জানান, ২০২২ সালের ১৯ মে টেকনাফের দমদমিয়া কেউড়া বাগানে অভিযান চালিয়ে রোহিঙ্গা সৈয়দুল ইসলামকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য পাঁচ কোটি ৩০ লাখ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে টেকনাফ থানায় মামলা করা হয়। দীর্ঘ তদন্ত ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে বুধবার এ রায় দেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!