আটককৃতরা হলেন- ৬ নম্বর ক্যাম্পের সি ব্লকের আবুল হাশেম, ৭ নম্বর ক্যাম্পের জি ব্লকের মোহাম্মদ রুহুল আমিন, ৫ নম্বর ক্যাম্পের সি ব্লকের কামরুল হাসান।
বৃহস্পতিবার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ সময় একটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি, তিনটি কার্তুজ ও একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়।
.png)
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, রাজাপালং ইউনিয়নের নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের টহল দলকে লক্ষ্য করে গুলি চালায় আরসা সন্ত্রাসীরা। আত্মরক্ষায় এপিবিএন সদস্যরাও পালটা গুলি চালায়। একপর্যায়ে আরসা সদস্যরা পিছু হটলে ধাওয়া করে অস্ত্র-গুলিসহ তিনজনকে আটক করা হয়।