ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ৩ আগস্ট ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোহাম্মদ নামে এক যুবক। বৃহস্পতিবার ভোরে উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

Advertisement

তিনি বলেন, ভোরে ঐ রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনজিও হাসপাতালে নিলে মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!