সোমবার সকাল ৭টার দিকে উখিয়া ১৭ নস্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।
তিনি জানান, সোমবার সকালে ক্যাম্প-১৭ এর পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের এলাকা ঘিরে ফেলে এপিবিএন। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে আরসা সদস্যরা। এ সময় এপিবিএনও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির পর ঐ এলাকা তল্লাশি করে আরসা কমান্ডার আব্দুল হুসেন মাঝির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল ও সিম উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, নিহত হুসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি। অভিযান এখনো চলমান। বাকি সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।