বৃহস্পতিবার এই ঘটনায় গ্রেফতারকৃত তিন আরসা সদস্যের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার ৬ নম্বর ক্যাম্পের আবুল হাশেম, ৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ রুহুল আমিন ও ৫ নম্বর ক্যাম্পের কামরুল হাসান।
.png)
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।
তিনি বলেন, এপিবিএনের সঙ্গে গোলাগুলির ঘটনায় তিন রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে।
গত বৃহস্পতিবার উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় একটি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি, তিনটি কার্তুজ এবং একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়।
ঘটনার দিন রাজাপালং ইউনিয়নের নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের টহল দলকে লক্ষ্য করে আরসা সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষায় এপিবিএন সদস্যরাও পালটা গুলি চালান। একপর্যায়ে আরসা সদস্যরা পিছু হটলে ধাওয়া করে অস্ত্র-গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়।