[ দেশজুড়ে ]
উখিয়ায় ক্যাম্প থেকে পালানোর সময় ২০ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালানোর সময় ২০ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। রোববার সন্ধ্যায় ঐ উপজেলার মরিচ্যাবাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বশির আহম্মদ, সাব্বির হোসেন, আবুল মনসুর, নজু মিয়া, আয়াছ, নূর মোহাম্মদ, সলিম উল্লাহ, আবু তাহের, সোনা আলী, সায়দ, আলী হোসেন, রশিদ আহম্মদ, সাইদুর রহমান, সৈয়দ হোসেন, আমীর হোসেন, রশিদ উল্লাহ, আমান উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল হামিদ ও সেলিম।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, মরিচ্যাবাজারের টেকনাফ-কক্সবাজার মহাসড়কে ২০ জন রোহিঙ্গা গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিল। খরব পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব। আটককৃত রোহিঙ্গারা উখিয়ার কুতুপালংসহ বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছিল। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!