ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুর জেলা ছাত্রদলের নেতা গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২০, ২৯ নভেম্বর ২০২৩
চাঁদপুর জেলা ছাত্রদলের নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত ইসমাইল হোসেন

চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গুণরাজদী এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন পাটোয়ারী শহরের গুণরাজদী এলাকার রওশন আলী পাটোয়ারীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম।

Advertisement

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এসআই রাকিবুল ইসলামের নেতৃত্বে অভিযান চালান এসআই ইসমাইল হোসেন ও এএসআই তৌহিদুল ইসলামসহ সংঙ্গীয় সদস্যরা। এ সময় গুনরাজদী এলাকা থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!