[ দেশজুড়ে ]
জয়পুরহাটে কবিতা উৎসব
ছবি: ডেইলি বাংলাদেশ
জয়পুরহাটে বঙ্গশ্রী সাহিত্য সংস্কৃতি ও লাইব্রেরির উদ্বোধন এবং কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ধানমন্ডি এলাকায় বঙ্গশ্রী সাহিত্য সংস্কৃতি ও লাইব্রেরির উদ্বোধন করেন জেলা বারের ও প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি।
এ সময় বঙ্গশ্রী সাহিত্য সংস্কৃতি ও লাইব্রেবির আয়োজনে আলোচনা সভা ও কবিতা উৎসবে সংগঠনটির সভাপতি সাংবাদিক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ভারতের পশ্চিম বঙ্গের বালুরঘাট জেলার সমাজসেবক, মানবাধিকার কর্মী কবি সূরজ দাস।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. রোকনুজ্জামান, ভারতের পশ্চিমবঙ্গে বালুরঘাটের নৃত্য শিল্পী শুভঙ্কর রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কবি ও সাংবাদিক মাজেদ রহমান, সাংবাদিক আ. আলীম, রানা প্রমুখ।
.png)
অনুষ্ঠানে কবি সূরজ দাসসহ সংগঠনের আবৃত্তিকারকরা কবিতা আবৃত্তি করেন। লাইব্রেরিটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ পাঠকের জন্য খোলা থাকবে বলে জানানো হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!