[ দেশজুড়ে ]
জয়পুরহাটে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন
ফাইল ফটো
জয়পুরহাটে আলী আহম্মেদ হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার জিতারপুর গ্রামের আ. মালেকের ছেলে মোতালেব ও তার ছেলে বাবু। আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে জিতারপুর গ্রামে আলী আহম্মেদ বাড়িতে গিয়ে আসামিরা তাকে রড, লাঠি ও চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী সাজেদা বাদী হয়ে মামলা করেন। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!