ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ১৮ অক্টোবর ২০২৩
শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন
কারাগারে নেয়া হচ্ছে আসামিকে- ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শাশুড়ি নুরজাহান বেগমকে হত্যার দায়ে পুত্রবধূ রোজিনা বেগমকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে রাজবাড়ী জেলা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ নভেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রাম থেকে নুরজাহান বেগমের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নুরজাহান বেগমের ছেলে বারেক শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ বারেক শেখের স্ত্রী রোজিনা বেগমকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে। তিনি আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

পিপি অ্যাডভোকেট উজির আলী শেখ জানান, আসামি রোজিনা বেগম ব্লেড দিয়ে তার শাশুড়ি নুরজাহানকে গলা কেটে হত্যা করেন। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!