মঙ্গলবার রাত ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সাভির্সের সদস্যরা। দগ্ধ সাইফুল ইসলাম আক্কেলপুর পৌরশহরের হাজিপাড়া মহল্লার বাসিন্দা। তার শরীরের ৯৯ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল হাসান বলেন, সাইফুল ইসলামের প্রায় পুরো শরীর পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
.png)
এলপিজি ফিলিং স্টেশনের কর্মচারী আজিজুল ইসলাম বলেন, আমার রাত ৯টার সময় ডিউটি ছিল। সাইফুল দিনে ডিউটি করেছেন। আমি একটু দেরিতে এসেছি। সাইফুল আমাকে দায়িত্ব বুঝে দেওয়ার আগে এলপিজি স্টেশনের পাইপ পরিষ্কার করছিল। এ সময় আমি বাইরে ছিলাম। হঠাৎ করেই এলপিজি ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে সাইফুলের শরীর আগুন লেগে যায়।
আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হাবিবুর রহমান বলেন, এলপিজি ফিলিং স্টেশনের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ফিলিং স্টেশনের কর্মচারী দগ্ধ হয়েছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি।
আক্কেলপুর থানার ওসি শাহিনুর রহমান বলেন, ওই ফিলিং স্টেশনের একজন পরিষ্কার করতে গিয়ে লিকেজ থেকে ট্যাংকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন কর্মচারী দগ্ধ হয়েছেন।