[ রাজধানী ]
মিরপুরে ফাস্টফুডে সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪
ফাইল ফটো
রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার মেরামতের সময়ে বিস্ফোরণে ৪ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
শনিবার বিকেলে মিরপুর ১৩ নম্বরের ফাস্টফুড বিক্রেতা প্রতিষ্ঠান বিএফসি’র ফ্রিজিং রুমে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বিএফসি’র মালিকের ভাই জামিনুর রহমান, মেরামতকারী প্রতিষ্ঠান জেনেটায়ারিং ইন্জিনিয়ারিংয়ের টেকনিশিয়ান রাসেল মিজি, রতন ও ফিরোজ হাওলাদার।
আহত ফিরোজ জানান, তারা বিএফসি কোম্পানির ফ্রিজিং রুমের ত্রুটি সারানোর কাজ করছিলেন। কাজ করার সময়ে সেখানে গ্যাসের পাইপ বিস্ফোরণ ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!