বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।
তিনি জানান, কক্সবাজারে নৌকায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রফিক নামে আরো এক জেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। তার শরীরে ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
.png)
উল্লেখ্য, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ১২ জেলে। ছয় নম্বর ঘাটে নোঙর করা এফবি লাকি নামের ঐ ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন।