মৃত শিক্ষার্থীর পিতার নাম মো. সুরুজ মুন্সী। তার বাড়ি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর দক্ষিণপাড়া গ্রামে। সে বহরপুর উচ্চ বিদ্যালয় হতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে সুলতানা, তার মা ও ভাবি একসঙ্গে বসে খাবার খান। এরপর তারা সুলতানাকে বাড়িতে রেখে পাশের বাড়িতে কাজ করতে যান। সন্ধ্যার পর তারা বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় সুলতানার ভাবি সাবিনা জানালার ফাঁক দিয়ে ঘরের আড়ার সঙ্গে সুলতানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারা চিৎকার করলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে সুলতানাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, মরদেহের ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ হয়েছে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।