ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাওনাদারের হুমকিতে প্রাণ দিলেন রাজন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ৪ ডিসেম্বর ২০২৩
পাওনাদারের হুমকিতে প্রাণ দিলেন রাজন
ফাইল ছবি

নিজ বাড়ির বাথরুমে গলায় ফাঁস দিয়ে রাজন কুমার (৪৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে বাথরুমের দরজা ভেঙে রাজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, রাজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইপার কর্মরত ছিলেন। তিনি নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাকির মোড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম অসিত কুমার।

রাজনের স্ত্রী রাখি রাণী জানান, একটি এনজিও থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তার স্বামী। এতে প্রতি মাসে ১০ হাজার টাকার কিস্তি দিতে হয়। সাতটি কিস্তি বাকি রয়েছে। সোমবার কিস্তির দিন ছিলো। কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। এছাড়া স্থানীয় এক দাদন ব্যবসায়ীর থেকে ২ লাখ টাকা ঋণ নেন। সুদে আসলে ৩ লাখ পরিশোধ করার পরে আরো ৫০ হাজার টাকা দাবি করেন। এরমধ্যে ৩০ হাজার টাকা দেন। বাকি ২০ হাজার টাকার জন্য হুমকি দিয়ে আসছিলেন।

Advertisement

রাজপাড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আত্মহত্যার কারণ অনুসন্ধান চলছে। আপাতত অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!