[ দেশজুড়ে ]
হাসপাতালে যাওয়ার পথে নওগাঁয় অপহৃত মৌসুমী, গাজীপুরে উদ্ধার
গ্রেফতারকৃত অপহরণকারী নুরনবী
নওগাঁ থেকে অপহৃত হওয়া এক নারীকে গাজীপুর থেকে উদ্ধার করেছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় অপহরণকারী নুরনবীকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
অপহৃত নারীর নাম মৌসুমী আক্তার (২৮)। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার পোড়ানগর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।
মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব।
.png)
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ অক্টোবর বেলা ১১টার দিকে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে মৌসুমীকে অপহরণ করেন আসামি। এরপর মৌসুমীর স্বামী বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল অভিযান শুরু করে। এরপর গত ৪ ডিসেম্বর গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে ভিকটিম মৌসুমী আক্তারকে উদ্ধার করেন র্যাব সদস্যরা। এ ঘটনায় অপহরণকারী নুর নবীকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অপহরণ
লিংক সফলভাবে কপি হয়েছে!