বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, বুধবার বিকেলে জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি জামিরদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার রাসেল মাহাবুবুল (৪৩), মূসা শেখ (২৪), মুন্সীগঞ্জের মনির হোসেন (৪০) এবং ঝিনাইদহ জেলার সবুজ বিশ্বাস (২৪)।
.png)
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- মাংস ব্যবসায়ী রফিকুল তালুকদার (৩৬), বাংলালিংকের কর্মচারী আসাদুজ্জামান (২৮) এবং মুদি দোকানের কর্মচারী হাফিজুল ইসলাম (৩৪)।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, তারা দীর্ঘদিন যাবত ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ডিবি ও র্যাব পরিচয় দিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। এসব কারণে রাসেল মাহাবুবুলের নামে এর আগে, অপহরণসহ বিভিন্ন অপরাধে চারটি মামলা এবং মনিরের নামে একটি মামলা রয়েছে।
চলতি বছরে গত ১০ জুলাই রাসেলের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ৪ থেকে ৫ জন নিজেদের র্যাব পরিচয় দিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার বীকন গ্রুপের কর্মচারীকে অপহরণ করে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় ভুক্তভোগী ভিকটিম রাসেলকে শনাক্ত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।