বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ৫০ জনকে ৩ কোটি ৭৪ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।
.png)
এ সময় ৪৪ জনকে ৮ লাখ করে, পাঁচ জন ৪ লাখ করে এবং একজনকে ২ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মারা গেলে তার পরিবারের সদস্যরা আর্থিক অনুদান পান ৮ লাখ টাকা। আর গুরুতর আহত হয়ে কেউ স্থায়ীভাবে অক্ষম হলে তার পরিবারের সদস্যরা পান ৪ লাখ টাকা। আগে এই অনুদানের চেকের জন্য সংশ্লিষ্ট দফতরে ঘুরতে হতো বিপদগ্রস্ত পরিবারকে। এখন দ্রুত সময়ের মধ্যে সহজ প্রক্রিয়ায় এই চেক হস্তান্তর করা হচ্ছে।