আহতরা হলেন, শরীয়তপুর জেলার আব্দুল আজিজের পুত্র শাহিন, আশুলিয়া এলাকার হিবান্দ্র কুমার গাইনের পুত্র প্রশান্ত কুমার গাইন ও বিধান রায়, বিনেরপোতার ফুলবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের পুত্র আব্দুর রশিদ, ঢাকা সাভারের নবীননগর এলাকার আখের আলীর পুত্র লাভলু। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে নাভারন থেকে ছেড়ে আসা পিকআপ ও সাতক্ষীরা থেকে ঢাকাগামী একে ট্রাভেলস পরিবহনটি সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা দরগাহ মোড়ে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন কমপক্ষে পাঁচজন। পিকআপ ও পরিবহনটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
.png)
সাতক্ষীরা সদর ওসি মহিদুল ইসলাম জানান, পুলিশ পিকআপ ও পরিবহনটি উদ্ধার করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।