নিহত আয়নুল বিশ্বাস উপজেলার জুড়ানপুর পূর্ব পাড়ার আব্দুল মান্নান বিশ্বাসের ছোট ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১ ডিশেম্বর) দুপুরে জেলার দামুড়হুদা কার্পসডাঙ্গা সড়কের কোমরপুর এলাকায় মোটরসাইকেলের সঙ্গে পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আয়নুল বিশ্বাস সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
.png)
পরে চুয়াডাঙ্গা সদর হাসপালে নিলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।