নিহতরা হলেন, তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের মজুয়াকান্দা গ্রামের পরাণের ছেলে প্রদীব মানকিন (৩৫) ও একই এলাকার জয়চাঁদের ছেলে কেলেমেন (৪০)।
তারাকান্দা থানা সূত্র জানায়, শুক্রবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্থানীয় একটি মুড়ির মিল থেকে পণ্য পরিবহনের কাজে একটি মাহেন্দ্র পিকআপ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ওই দুই যুবকের মৃত্যু হয়।
.png)
তারাকান্দা থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপ ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।