আহতদের মধ্যে টেম্পু চালক আবু তাহের ও মো. জামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসমা সাদিয়া বলেন, ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সিএনজিচালিত টেম্পুটির সংঘর্ষ হয়। এতে টেম্পুতে থাকা চালকসহ ৬ জন আহত হয়েছেন। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করনো হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোমদণ্ডী স্টেশন মাস্টার অনুপম দে বলেন, বিকেল ৩টা ৫৫ মিনিটের সময় কক্সবাজারের উদ্দেশ্যে ইঞ্জিনটি গোমদণ্ডী স্টেশন ছেড়ে যায়। ইঞ্জিনটি নগর থেকে কক্সবাজার যাচ্ছিল। বেঙ্গুরা স্টেশন এলাকায় একটি সিএনজি টেম্পুর সঙ্গে ধাক্কা লাগে শুনেছি। পরে বিস্তারিত জানানো হবে।
.png)