ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ৬ দিন পর পুকুরে মিলল মাদরাসাছাত্রের লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ৯ ডিসেম্বর ২০২৩
নিখোঁজের ৬ দিন পর পুকুরে মিলল মাদরাসাছাত্রের লাশ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ছয়দিন পর আরাফাত মিয়া (১১) নামে এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মহসিন।

এর আগে এদিন দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজিপাড়া আদমপুরবাগ এলাকার একটি পুকুর থেকে ঐ ছাত্রের লাশ উদ্ধার করা হয়। গত ২ ডিসেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে।

নিহত আরাফাত মিয়া উপজেলার ভারগাঁও কাজিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় চতুর্থ শ্রেণিতে পড়তো।

Advertisement

জানা গেছে, গত ২ ডিসেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে আর বাসায় না ফিরলে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবার। পরে তাকে না পেয়ে গত ৪ ডিসেম্বর সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়রি করেন তার চাচা মানিক মিয়া।

নিখোঁজের ছয়দিন পর শনিবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী আদমপুরবাগ এলাকার স্থানীয় কাশেম মিয়ার পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত আরাফাতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে আজ বিকেলে একটি হত্যা মামলা করেছেন।

ওসি (তদন্ত) মহসিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!