ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ১১২ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ১০ ডিসেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ১১২ কেজি গাঁজা উদ্ধার
উদ্ধারকৃত গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক অভিযানে ১১২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোরে কসবা উপজেলার চাপিয়া পশ্চিমপাড়া ও কামালপুর এলাকায় অভিযান চালিয়ে ১১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ওসি মো. মহিউদ্দিন। তিনি জানান, রোববার ভোরে উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া-আদ্রা অনন্তপুর আঞ্চলিক সড়কের চাপিয়া পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি তল্লাশি করে ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

ওসি আরো জানান, একইদিন ভোরে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় খালি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!