ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘর

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৭, ১১ ডিসেম্বর ২০২৩
পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘর
ছবি: সংগৃহীত

পটুয়াখালী শহরের পুরাতন বাজার কাটপট্টি তালতলায় পাঁচটি বসতঘর আগুনে পুড়ে গেছে। রোববার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাতে হঠাৎ কাটপট্টি তালতলায় মো. শাহ আলমের বাড়িতে আগুন জ্বলতে থাকে। প্রথমে এলাকাবাসী পাশে লোহালীয়া নদীর পানি এবং বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক মো. শাহ আলম গাজীর স্ত্রী খাদিজা বেগম বলেন, আমি ঘরের ভেতরে ছিলাম। হঠাৎ করে বাড়ির আশপাশের প্রতিবেশীরা আগুন আগুন বলে চিৎকার করলে আমি ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। এসে দেখি আমাদের একটি ঘরে আগুন লেগেছে। এক এক করে আমাদের পাঁচটি ঘর পুড়ে যায়। 

Advertisement

এদিকে ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এই ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!