ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গজারি বনে পড়েছিল অটোচালকের গলাকাটা মরদেহ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১০:১৯, ১১ ডিসেম্বর ২০২৩
গজারি বনে পড়েছিল অটোচালকের গলাকাটা মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে হৃদয় নামে এক অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত ১০টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর-সিটপাড়া সড়কের হালির বাড়ি সংলগ্ন গজারি বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। নিহত হৃদয় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাতিখোলা গ্রামের প্রয়াত সুজন মিয়ার ছেলে। 

শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হৃদয়। রাত ১০টার দিকে হৃদয়কে ধারালো ছুরি দিয়ে খুন করে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা। রাস্তার পাশে জঙ্গলে একটি অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর অটোরিকশার পাশে হৃদয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের থুঁতনির নিচে উপরের ঠোঁট ও কপালে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!